ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৭:০৩ পিএম

বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিককে হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিককে হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের ফেনিগ্রাম ফুলতলীতে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা ও ট্রান্সফরমার চুরির ঘটনার ৪ দিনের মাথায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং একই উপজেলার কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে আব্দুল আলিম (৪০)।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গত ৫ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার।

গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে ঢুকে মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আরও পড়ুন

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিককে হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বাংলাদেশি নাবিকদের যুক্তরাজ্যের ভিসা সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

‘জাযাকাল্লাহু খাইরান’-এর প্রতিউত্তরে কী বলতে হয়? জানেন কী?