ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৬:৫৮ পিএম

রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

রাজপাল

চেক জালিয়াতি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে নিম্ন আদালতের দেওয়া ৬ মাসের কারাদণ্ডের মেয়াদ আংশিক সংশোধন করে তা কমিয়ে ৩ মাস করার নির্দেশ দেওয়া হয়েছে।

 
শুক্রবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মার একক বেঞ্চ রাজপাল যাদবের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই রায় দেন। একই সঙ্গে মামলা চলাকালীন অভিনেতার আচরণ ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাকে ‘প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট’-এর অধীনে কোনো ধরনের আইনি ছাড় বা প্রবেশনের সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে আদালত। 
 
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার শুনানির সময় রাজপাল যাদব বকেয়া অর্থ পরিশোধের জন্য একাধিকবার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। আদালত তাকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বা পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। 
 
 
বিচারপতি বলেন, ‘আদালত ও আইনজীবীদের পক্ষ থেকে তাকে বারবার আশ্বস্ত করার এবং সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতের দেওয়া শর্ত ও নিজের প্রতিশ্রুতিগুলো একের পর এক লঙ্ঘন করেছেন।’  মূলত মেসার্স মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির দায়ের করা ৭টি চেক বাউন্সের মামলায় এই রায় দেওয়া হলো। 
 
বিচারপতি স্বরণ কান্ত শর্মা নির্দেশ দিয়েছেন যে, রাজপাল যাদবকে ৭টি মামলার প্রতিটিতে ১.০৫ কোটি রুপি করে জরিমানা দিতে হবে। এছাড়া ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি অভিযোগকারী সংস্থাকে এবং ২৫,০০০ রুপি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। 
 
অভিনেতার পাশাপাশি তার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় ৫ লাখ ৫১ হাজার ৩৮০ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য অভিনেতা এর আগে যে ২.২৫ কোটি রুপি আদালতে জমা দিয়েছিলেন, তা চূড়ান্ত হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে। 
 
রায় ঘোষণার পর আদালত রাজপাল যাদবের সাজা কার্যকরের প্রক্রিয়াটি আগামী ২ মাসের জন্য স্থগিত রেখেছে। এই সময়ের মধ্যে অভিনেতা চাইলে উচ্চ আদালতে (সুপ্রিম কোর্ট) আপিল করতে পারবেন অথবা আদালতের এই নির্দেশ মেনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বাংলাদেশি নাবিকদের যুক্তরাজ্যের ভিসা সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

‘জাযাকাল্লাহু খাইরান’-এর প্রতিউত্তরে কী বলতে হয়? জানেন কী?

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে নিয়োগ, বেতন ২৮ হাজার