ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৮:২২ পিএম

বগুড়ার শিবগঞ্জে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ২২ ইঞ্চি দৈর্ঘ্য ৯.৫০ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট ১৩ কেজি ৬৫০ গ্রাম ওজনের কালো পাথরের মূর্তিটি উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এটি থানার হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফের বন্যার আশঙ্কা

রংপুরের তারাগঞ্জে হেরোইন ও ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল হৃদরোগে আক্রান্ত