ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৩:৫০ এএম

গৌরীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

গৌরীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ওই দুই বোনের নাম রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫)। দু’জনেই এলাকার পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর শুনে বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। 

জানা গেছে ওই দুই শিশু পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো। এর মধ্যে রিয়া মনি পড়তো দ্বিতীয় শ্রেণিতে ও হিলমা মনি প্রাক-প্রাথমিক শাখার শিক্ষার্থী ছিলো। পশ্চিমপাড়ার সাবেক মেম্বার মো. নবী হোসেন জানান, শিশুরা দুপুরে পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসল করতে গিয়েছিলো। পরে আর ফিরে আসে নি। তবে ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘন্টা তল্লাশী চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে তাৎক্ষণিক উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

আরও পড়ুন

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, পরিবারের লোকজন বলেছে দুপুরে গোসলে গিয়েছিলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

জন্মদিনে পূর্ণিমাকে আবেগঘন শুভেচ্ছা স্বামীর

টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় বনবিভাগ

বিএনপি অতীতেও জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

নেত্রকোনায় পুলিশের অভিযানে ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১