ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৯:২৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সততা ক্লিনিকে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সততা ক্লিনিকে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের অবহেলায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল ৪টায় পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকায় সততা ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

জানা যায়, সমরিন বেগম দুই মাসের গর্ভবতী ছিলেন। এর আগেও তার আট মাসের গর্ভের সন্তান নষ্ট হলে তিনি সততা ক্লিনিকে চিকিৎসা নেন। গতকাল শনিবার সকালে তিনি গর্ভকালীন সমস্যা নিয়ে সততা ক্লিনিকে ভর্তি হন।

দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নেওয়ার উদ্দেশ্যে স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষকে অনুরোধ করেন রিলিজ দেওয়ার জন্য। কিন্তু তাকে রিলিজ না দেওয়ায় রোগীর স্বজনদের সাথে ক্লিনিকের স্টাফদের তর্কাতর্কি হয়। বিকেলে রোগীর অবস্থা আরো শোচনীয় হলে তারা রোগীকে রিলিজ দেয়। তখন তাকে বগুড়ায় নেওয়ার পথে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সমিরনের মৃত্যু হয়।

আরও পড়ুন

মৃতের পরিবারের অভিযোগ, রোগীর সাথে চরম অবহেলা করা হয়েছে। সমিরনের শরীরে রক্ত দেওয়ার সময় যখন রক্ত যাচ্ছিলো না, তখন রিলিজ দিতে বললেও তারা রিলিজ দেয়নি। সেই সময় বগুড়ায় নিতে পারলে হয়ত রোগীকে বাঁচানো যেত। ক্লিনিকে কোনো ডাক্তার নেই, ক্লিনিক মালিক রেশমার পরামর্শে আয়া, নার্স ও স্টাফরাই সবকিছু করে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে কর্মরত স্টাফ ও ক্লিনিক মালিকের শাস্তি দাবি করেন। 

এদিকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গতকাল রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ক্লিনিকটি বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সততা ক্লিনিকে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

১৭ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচনে মুখর বগুড়া চেম্বার অব কমার্স

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে মারপিটে আহত সম্রাটের মৃত্যু

যে কারণে শুধুই নাটকে অভিনয় করেন হিমি

ক্যাশলেস বাংলাদেশ' গঠনে শাহবাগে ডাচ্-বাংলা ব্যাংকের 'বাংলা কিউআর' ব্যবহার করে তথ্যমন্ত্রীর কেনাকাটা

৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক