বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে মারপিটে আহত সম্রাটের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় ভেলুরচক এলাকায় জমি নিয়ে মারপিটের ঘটনায় আহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাতে মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ভেলুরচক গ্রামের মৃত নজির উদ্দিন আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৬৮) এর সাথে তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের (৬০) দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে জমি মাপযোগকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আব্দুল করিম তার লোকজন নিয়ে বড় ভাই রফিকুল ইসলাম আকন্দের ওপর হামলা করে। রফিকুল ইসলামের চিৎকারে শুনে তার স্ত্রী জোসনা বেগম (৬২) ও ছেলে সম্রাট আকন্দ বাপ্পা (৪১) এগিয়ে এলে তারাও হামলার শিকার হয়।
দেশীয় অস্ত্রসহ তাদের মারপিটে বড় ভাই রফিকুল ইসলাম (৬৮), তার স্ত্রী জোসনা বেগম (৬২) ও ছেলে সম্রাট আকন্দ বাপ্পা (৪১) গুরুতর জখম হয়ে মাটিতে পরে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুনস্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩জন কে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে সম্রাট আকন্দ বাপ্পার অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় মারা যায়। এই ব্যাপারে জোসনা বেগম বাদী হয়ে গত ২৮জুন রোববার ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ১ জুলাই বুধবার মামলার এজাহারভুক্ত আসামী ভেলুরচক গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আব্দুল করিম ও তার স্ত্রী মিথিলা আক্তারকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দাড়ারকুল গ্রাম থেকে গ্রেফতার করেছে। আজ রোববার (৫ জুলাই) সকালে সম্রাট আকন্দ বাপ্পার মৃত্যুর খবর গ্রামের ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ রোববার (৫ জুলাই) বাদ আসর নিজ গ্রামেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহামন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই মারপিটে আহত সম্রাট আকন্দ বাপ্পা (৪১) মারা যায়। তার মৃত্যুর বিষয়টি তদন্ত চলছে। সেই সাথে মামলার এজাহার ভুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন




_medium_1783266466.jpg)

