ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৬:৩১ পিএম

শাওনের ফেসবুক আইডি উধাও

শাওনের ফেসবুক আইডি উধাও

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিনয় কিংবা নির্মাণে এখন আর খুব একটা নিয়মিত নন তিনি। তবে আলোচনায় থাকেন রাজনৈতিক নানা মন্তব্যের কারণে। এইতো ক’দিন আগে ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। সেই জের ধরেই এবার উধাও তার ফেসবুক অ্যাকাউন্ট।

শাওনের আইডি সংক্রান্ত খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার বন্ধু ও লেখক তামান্না সেতু। তিনি জানিয়েছেন শাওনের আইডি সাসপেন্ড করা হয়েছে ফেসবুক থেকে।

ফেসবুকে সেতু লিখেছেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক একাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয় সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

আরও পড়ুন

তথ্যটি শাওন দিয়েছেন বলেও তামান্না সেতু তার পোস্টে উল্লেখ করেছেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন- এমন অভিযোগ এনে শাওনসহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাওনের ফেসবুক আইডি উধাও

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেই জিতেছে: পর্তুগিজ ডিফেন্ডার

ময়মনসিংহে ভাড়াটিয়া বাসায় ঢুকে যুবককে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষার্থীদের সাথে প্রতারণা কলেজ কম্পিউটার অপারেটর গ্রেফতার

মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই