আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেই জিতেছে: পর্তুগিজ ডিফেন্ডার
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজের পুরো মনোযোগ দলেই রাখছেন নেলসন সেমেদো। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়া কেপ ভার্দের দুর্দান্ত বিশ্বকাপ অভিযানও তার নজর এড়ায়নি। কেপ ভার্দীয় বংশোদ্ভূত এই পর্তুগিজ ডিফেন্ডার মনে করেন, ফলাফল যাই হোক না কেন, প্রকৃত বিজয়ী কেপ ভার্দেই।
সেমেদো বলেন, 'আমি পুরো টুর্নামেন্টটাই অনুসরণ করেছি। আমার মতে, গতকালের ফল যাই হোক না কেন, কেপ ভার্দেই জিতেছে। তারা অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে। পর্তুগালের মতোই তারা একটি ছোট দেশ, কিন্তু তাদের গুণগত মান অসাধারণ। এই টুর্নামেন্টে তারা যে বিশ্বাস ও সাহস দেখিয়েছে, তা ছিল অবিশ্বাস্য। তারা যেভাবে আমাদের প্রতিনিধিত্ব করেছে, তাতে আমি খুবই আনন্দিত। তাদের অভিনন্দন জানাই এবং সবকিছুর জন্য ধন্যবাদ।'
স্পেনের বিপক্ষে একাদশে সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে ব্যক্তিগত বিষয়ের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন সেমেদো। তিনি বলেন, 'আমি সবসময় পর্তুগালকে সাহায্য করার জন্য প্রস্তুত। সেটা ১০ মিনিট হোক, আধা ঘণ্টা হোক কিংবা পুরো ৯০ মিনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সবাই যেন নিজেদের সর্বোচ্চটা দিতে পারি, যাতে পর্তুগাল জিততে পারে এবং এই প্রতিযোগিতায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং সবাই খেলার জন্য প্রস্তুত।'
আরও পড়ুনতিনি উদাহরণ হিসেবে গনসালো রামোসের কথা উল্লেখ করে বলেন, 'গনসালো অল্প সময় খেলেও নিজের সর্বোচ্চটা দিয়েছে এবং দলকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের মূল লক্ষ্য ব্যক্তিগত নয়, দলগত সাফল্য।'
সেমেদো বলেন, 'ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার, তার সম্ভাবনাও বিশাল। কিন্তু আমরা যদি শুধু তাকে নিয়েই ভাবি, তাহলে সমস্যায় পড়ব। স্পেনের একাদশে এবং বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তাই আমাদের পুরো দলের বিপক্ষেই সতর্ক থাকতে হবে। নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে, স্পেনকে যথেষ্ট সম্মান করতে হবে এবং মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই তাদের মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব। আমার বিশ্বাস, আমরা সেটা করতে পারব।'
মন্তব্য করুন









