ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৮:১৫ পিএম

নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন নায়িকা পলি

নায়িকা পলি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি। এরপরই শিল্পীদের অনেকে টাকার কাছে নিজেদের বিকিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। সেইসঙ্গে আল্লাহর কাছে বিচার দেন এক সময়ের আলোচিত এই নায়িকা। 

সামাজিকমাধ্যমে ফেসবুকে এক পোস্টে পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম।তোমাদের বিচার আল্লাহ আল্লাহ করবে।’

 

এর আগে অন্য এক পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে পলি লেখেন, ‘রোজিনা আপু শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’

এদিকে আরেক পোস্টে যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

তার কথায়, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪ টা ভোট দিয়েছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন তাদের প্রতিও আমার ভালোবাসা।’

 

আরও পড়ুন

এবারের নির্বাচনে শিবা-জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেন পলি। তিনি ভোট পান ১৪৪ টি। অন্যদিকে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এম এ পারভেজ চৌধুরী আবীর।

এ নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী।এ ছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন নায়িকা পলি

বগুড়ায় একতা পরিবহনের কাউন্টার ঘিরে বিক্ষোভ, ৭ জুলাই সিদ্ধান্তের অপেক্ষা

বর্ষায় সাইনাস থেকে সাবধান

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

শ্রীপুরে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর : মির্জা ফখরুল