রংপুরে আন্তঃজেলা জুয়াড়িচক্রের ১৩ সক্রিয় সদস্য গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে র্যাব-১৩’র অভিযানে আন্তঃজেলা জুয়াড়িচক্রের ১৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ আভিযানিক দল গত শুক্রবার ভোররাতে মহানগরীর কোতোয়ালী থানার সাতমাথা নগর মাতৃসদনের সামনে উন্মুক্ত মাঠে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা জুয়াড়িচক্রের ১৩জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো: এরশাদ হোসেন(৩৫), মো: রফিকুল ইসলাম(২৯), মো: আব্দুল খালেক(৪২), মো: আব্দুল জলিল(২৮), মো: নবাব আলী(৪২), মো: সাগর (২১), মো: রিপন(৩৮), মো: দিশাদ হোসেন(২৬), মো: শহীদুজ্জামান(৪০), মো: আল আমিন(৩০), অবিনাশ চন্দ্র(৪০), কৃষ্ণ কান্ত রায়(৩৭), মো: সাজ্জাদ হোসেন(১৮)। অভিযানকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরণের খেলার তাস এবং বিভিন্ন ব্র্যান্ডের ৭টি স্মার্টফোন জব্দ করা হয়।
আরও পড়ুনর্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা একটি আন্তঃজেলা জুয়াচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন প্রকাশ্যে ও অনলাইনের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

_medium_1783169004.jpg)
_medium_1783167238.jpg)
_medium_1783166723.jpg)
_medium_1783165773.jpg)

_medium_1783164124.jpg)


