ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১২:১৪ এএম

কুড়ালের আঘাতে বাবাকে হত্যার ঘটনায় প্রবাসী ছেলে গ্রেপ্তার

কুড়ালের আঘাতে বাবাকে হত্যার ঘটনায় প্রবাসী ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ জুন রাত ৮টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসী মো. ফয়াজ মিয়া তার পিতা সুলতান আলীকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ ঘটনায় পিতা সুলতান আলী মারা যান।

আরও পড়ুন

ঘটনার পর ফয়াজ মিয়া পরিবারের সদস্যদের কাছে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করে জানান যে, তার পিতা উঠানে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তবে তার ভাই আয়াজ মিয়ার স্ত্রী শামীমা আক্তার এবং বড় ভাই সামছু মিয়ার স্ত্রী হোছনা বেগম পুরো ঘটনাটির সাক্ষী ছিলেন।

এ ঘটনায় নিহতের ছেলে সাহেদ মিয়া থানায় এজাহার দায়ের করলে জুড়ী থানায় হত্যা মামলা রুজু হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হলে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বেগমের কারণেই সংসারটা টিকে আছে: স্ত্রীর প্রশংসায় আসিফ

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার