ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৩:১৭ পিএম

ঢাবি নিয়ে কটূক্তি : ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

ঢাবি নিয়ে কটূক্তি : ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে আপত্তিকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে একটি আইনী বা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা সংশ্লিষ্টদের ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠান। ব্যারিস্টার ফুয়াদ ছাড়াও নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত বুধবার (১ জুলাই) ডাকসু কার্যালয়ে আয়োজিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়, এর স্নাতক এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের জাতীয় ক্ষতির জন্য দায়ী করেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য দেন। এসব মন্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

নোটিশে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নোটিশ পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে তার দেয়া বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে মূলধারার ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করারও দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি নিয়ে কটূক্তি : ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

কুড়িগ্রামের রাজারহাটে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১

খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের হুমকি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় নারীর লাশ!

জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া