ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৯:২৫ পিএম

ডাকসুর উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন

ডাকসুর উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন

ঢাবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দেশবরেণ্য শিল্পীদের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয় শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ক্যাফেটেরিয়ায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, বিশিষ্ট আইনজীবী ও আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মৃন্ময় মিজান, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ, এ বি ডি তুহিন, বাচিকশিল্পী সারোয়ার হোসাইন খান, কবি মুনসি বোরহান মাহমুদ, কবি আবিদ আজমসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তনের একটি অধ্যায় নয়; এটি আত্মমর্যাদা, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংস্কৃতি সবচেয়ে কার্যকর মাধ্যমগুলোর একটি। আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত মানুষের মনন, মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক বোধকে সমৃদ্ধ করে। তাই সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, *"জুলাই বিপ্লবের চেতনা কেবল স্মরণ করার বিষয় নয়; বরং তা আমাদের চিন্তা, কর্ম ও সাংস্কৃতিক চর্চায় ধারণ করতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের সৃজনশীল শক্তির বিকাশ অপরিহার্য। ডাকসু শিক্ষার্থীদের মেধা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মশালা শিক্ষার্থীদের শিল্পচর্চার পাশাপাশি ইতিহাস ও দায়িত্ববোধ সম্পর্কেও আরও সচেতন করে তুলবে।"*

সভাপতির বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, *"সংস্কৃতি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দেশবরেণ্য শিল্পীদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি মুক্তিযুদ্ধ, গণআন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাকে শিল্পের ভাষায় ধারণ ও প্রকাশ করার সক্ষমতা অর্জন করবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুস্থ, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে ডাকসু ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।"*

মো. আব্দুর রহমান তিতুমীরের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, দুই মাসব্যাপী এই কর্মশালায় দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী, নাট্যব্যক্তিত্ব, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকেরা প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফ গ্রেফতার

ডাকসুর উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন

পদ্মায় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার কাহালুর বিবিরপুকুরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

দিনাজপুরের খানসামায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার