ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৪:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ডাকসু ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন, "বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউট-বাটপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।" তার এই মন্তব্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এর বর্তমান-সাবেক শিক্ষার্থীদের প্রতি চরম অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা৷ এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদ কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ করেন এবং তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা

আমি যা শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

অতিথিদের জন্য রান্না করতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

ইংল্যান্ডে জন্মেও যে কারণে নরওয়েকে বেছে নিলেন হলান্ড

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়ে আলোচনা

অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল