ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৯:১৮ পিএম

বগুড়ার কাহালুর বিবিরপুকুরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুর বিবিরপুকুরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে পিরানহা মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা জহুরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করে এবং তার মাছগুলো জব্দ করে একটি মাদ্রাসায় প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (৩ জুলাই) সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: মলিহা খানম। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: নূর নবী, মৎস্য সম্প্রসারণ অফিসার মাহবুব জামান সিদ্দিকীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

আরও পড়ুন

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন পিরানহা মাছ খাওয়া নিষিদ্ধ না। এ মাছ দেশী জাতের মাছকে ভক্ষণ করে। তাই এর চাষ না করার জন্য আইনগত ভাবে নিষিদ্ধ ররেছে। পরে জব্দকৃত মাছগুলো কাহালু পৌরভবন সংলগ্ন মাদরাতুস সাহাবা মাদরাসায় প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুর বিবিরপুকুরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

দিনাজপুরের খানসামায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত