ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৮:৩৭ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে মারপিটে নিহতের ঘটনায় গ্রেফতার এক

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে মারপিটে নিহতের ঘটনায় গ্রেফতার এক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালুচ ঝাঝিড়া গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মানিক চৌধুরী (৫০) নিহতের ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফিরোজ হোসেন কাকরুল (৪০) কে গ্রেফতার করেছে। সে গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিম পাড়ার মৃত শফির উদ্দিনের ছেলে।

উল্লেখ্য উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ ঝাঝিড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে মানিক চৌধুরীর (৫০) ছাগল ঘটনার দিন গত ১৮ মে সোমবার সকালে ফিরোজ হোসেন কাফরুলের জমির ঘাস খেয়ে ফেলে। এর জের ধরে প্রতিপক্ষরা মাংস বিক্রেতা মানিক চৌধুরীর বাড়িতে গিয়ে গালিগালাজ করে। ঘটনার দিন মাংস বিক্রি করে রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে ঝাঝিড়া বাঙ্গালি বাজার এলাকায় চা স্টলে বসে মানিক চা খাচ্ছিল।

আরও পড়ুন

এসময় পূর্বের জের ধরে প্রতিপক্ষ ১০ থেকে ১৫জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর এলোপাথারিভাবে হামলা করে। একপর্যায়ে মানিক চৌধুরী গুরুতর আহত হয়ে পড়লে তারা চলে যায়। এসময় স্থানীয় বাজারের লোকজন গুরুতর আহত মানিক চৌধুরীকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান এজাহার নামীয় আসামি ফিরোজ হোসেন কাকরুলকে (৪০) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আজ শুক্রবার (৩ জুলাই) তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে মারপিটে নিহতের ঘটনায় গ্রেফতার এক

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

স্বল্প খরচে লোডশেডিং থেকে মুক্তি! বিদ্যুৎ না থাকলেও চলবে ফ্যান-লাইট

রজনীকান্তের 'জেলর ২' মুক্তির তারিখ ঘোষণা

জাপানে তেল বিক্রি করতে যাচ্ছে ইরান

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল