ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ১০:১৩ পিএম

পাবনায় পেঁয়াজের দরপতনে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

ছবি: সংগৃহীত, পাবনায় পেঁয়াজের দরপতনে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

পাবনা প্রতিনিধি : পেঁয়াজ উৎপাদনের এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পাবনায় হঠাৎ করেই দরপতন হয়েছে পেঁয়াজের। বর্তমানে হাটগুলোতে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯শ’ টাকা মণ দরে। অথচ মাস খানেক আগেও প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৩শ’ টাকা মণ। বর্তমানে বাজারদর নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ।

গত বুধবার পাবনার বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মমিন হোসেন বলেন, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯শ’ থেকে ১ হাজার টাকা মণ দরে। খুচরা বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মাস খানেক আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর পাবনা জেলায় ৫৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয় ৫৪ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। আর ৮ লাখ ৪৫ হাজার ৪৭৩ মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৯ লাখ ৯৫ হাজার ৩৬৭ মেট্রিকটন।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রাফিউল ইসলাম বলেন, এবার পেঁয়াজের বাম্পার ফলন ছিল। সব কৃষকের তো সংরক্ষণ ব্যবস্থা নেই। সবাই একসাথে পেঁয়াজ বিক্রি করায় হাটে সরবরাহ বেড়েছে। যে কারণে দাম কমেছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় পেঁয়াজের দরপতনে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ

দুই মেয়ে’কে নিয়ে শম্পা নিজামের ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’

বগুড়ায় ফুটপাত নিয়ে বানিজ্য অভিযানেও পরিস্থিতি পাল্টায়নি

সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করলো সরকার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু