ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ১০:৪১ পিএম

৯৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৬ বারের মতো পেছালো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ৯ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনও একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এটি দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে।

আরও পড়ুন

একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

 রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট

অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন বর

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ ত্রাণকর্মী নিহত: জাতিসংঘ