ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১১:৪৪ পিএম

বগুড়ার কাহালুতে গাছের ডাল ভেঙে মাদ্রাসার বিশ্রামাগার বিধ্বস্ত

বগুড়ার কাহালুতে গাছের ডাল ভেঙে মাদ্রাসার বিশ্রামাগার বিধ্বস্ত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় প্রায় দু’শ বছরের পুরোনো একটি পাকুড় গাছের ডাল ভেঙ্গে একটি মাদ্রাসার পুরুষ ও মহিলা বিশ্রামাগার বিধ্বস্ত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শিতলাই সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায়। জানা গেছে মাদ্রাসা ভবনের পাশে প্রায় দু’শ বছরের পুরোনো একটি পাকুড় গাছ ছিল। ঘটনার দিন সকালে উল্লেখিত সময়ে হঠাৎ করে ওই পাকুড় গাছের একটি মোটা ডাল টিনের ছ্উানি দিয়ে নির্মিত পুরুষ ও মহিলা বিশ্রামাগারের উপর ভেঙ্গে পড়লে বিশ্রাগার দু’টি বিধ্বস্ত হয়ে যায়।এ সময় বিশ্রামাগারে কোন শিক্ষক না থাকায় সেখানে কোন প্রাণহানীর মতো কোন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো: আফজাল হোসেন জানান এ দুর্ঘটনায় মাদ্রাসার প্রায় ৪/৫ লাখ টাকার অবকাঠামোর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরপরই কাহালু উপজেলা ফায়ার স্টেশনের সদস্যগন ঘটনাস্থলে পৌঁছে মাদ্রাসার স্থাপনা থেকে গাছের ডাল অপসারণ করে। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ দুর্ঘটনা কবলিত বিশ্রাগার পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে গাছের ডাল ভেঙে মাদ্রাসার বিশ্রামাগার বিধ্বস্ত

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়া মহানগরের সাতমাথা থেকে করতোয়া গেটলক না চালাতে সিটি প্রশাসকের আহবান

নীলফামারীর ডিমলায় পাওনা টাকা নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট

বগুড়ায় সাংবাদিক লোটাসের ১০ তলা ভবন নির্মাণ বিষয়ে তদন্তের নির্দেশ

বগুড়ায় বিআরটিসি ডিপোর সামনের ফুটপাতে ভোগান্তি