দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীর জেল-জরিমানা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৪জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৩০ জুন) থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া থেকে আল আমিনকে (১৯) মাদকসেবন করার সময় আটক করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের জেল ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইদিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার ছেলে জাকারিয়া হোসেনকে (২৬) এবং উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারে রঞ্জন রায়ের ছেলে ভূষন (২১) রায়কে মাদক সেবনের সময় আটক করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







