ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৭:০৫ পিএম

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৮ জুন) ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বড় বোন সাধনার দাবি, বিয়ের পর থেকে তার ভগ্নিপতি রাজকুমার একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরকীয়ার জেরে তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।

তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজকুমারের বাবা শ্রী বাবুল। তার দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলেও তাকে হত্যা করা হয়নি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। েমামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন  

বিগ বস বাংলা আনছেন প্রিন্স অব কলকাতা

কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি