ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০১:৩৩ এএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৬৯ হাজার

ছবি : সংগৃহীত, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৬৯ হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির জাতীয় সংসদের সভাপতির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এক হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন এবং এখনো ৬৮ হাজার ৯০০ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত বুধবারের এই শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইওএমের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে রাজধানী কারাকাসের প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো চলমান। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, উপকূলীয় শহর কাতিয়া লা মারের প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, কোনো দুর্যোগের পর প্রথম কয়েক ঘণ্টা ও কয়েক দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের কার্যক্রমই পরবর্তী পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলে।

আরও পড়ুন

সংস্থাটি জানিয়েছে, কারাকাসে আগে থেকেই মজুত রাখা জরুরি ত্রাণসামগ্রী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ শুরু হয়েছে। জরুরি আশ্রয়, প্রয়োজনীয় সামগ্রী ও সুরক্ষা নিশ্চিত করতে ভেনেজুয়েলা সরকার এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে আইওএম। ঘরবাড়ি হারিয়ে বিপুল সংখ্যক মানুষের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির আশঙ্কাও করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

জাতিসংঘ জানিয়েছে, এই ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আগামী দিনগুলোতে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়াতে এবং জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৬৯ হাজার

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

তিন বছর পর ঢাকার আকাশে ইতিহাদের ফ্লাইট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের