ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১২:৫৪ এএম

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

ছবি : সংগৃহীত, মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে স্কোয়াডে রদবদল এনে বেঞ্চের শক্তি যাচাই করতে চান কোচ লিওনেল স্কালোনি। সে কারণেই শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি।

গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় এবং আলজেরিয়ার কাছে জর্ডানের পরাজয়ের পর ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় আর্জেন্টিনা। ফলে আগামী ৩ জুলাই মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচের আগে খেলোয়াড়দের ঘুরিয়ে দেখার সুযোগ পাচ্ছেন স্কালোনি।

সাম্প্রতিক অনুশীলনের চিত্র বলছে, একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে গোলপোস্টের নিচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজেরই থাকার সম্ভাবনা বেশি। রক্ষণভাগে দেখা যেতে পারে নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকোকে।

আক্রমণভাগে শুরু থেকেই খেলতে পারেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের স্ট্রাইকারদের গোলের ধার ফিরিয়ে আনা এবং নকআউট পর্বের আগে ভিন্ন কৌশল পরীক্ষা করতেই এই জুটিকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি।

আরও পড়ুন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল/জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ানো সিমেওনে/নিকো পাজ, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

রাইট ব্যাক পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্কালোনি। পেশির চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে না পারা গনসালো মন্তিয়েল এখন সুস্থ হয়ে উঠেছেন এবং জর্ডানের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিকল্প হিসেবে জুলিয়ানো সিমেওনেও বিবেচনায় আছেন। সিমেওনে রাইট ব্যাকে খেললে নিকো পাজকে মিডফিল্ডে দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

নওগাঁর রাণীনগরে কদবেলের বাগানে দুই ভাইয়ের সফলতা

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি-মিঠু ও সম্পাদক তানু

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড