ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০১:১০ এএম

তিন বছর পর ঢাকার আকাশে ইতিহাদের ফ্লাইট

ছবি : সংগৃহীত, তিন বছর পর ঢাকার আকাশে ইতিহাদের ফ্লাইট

দীর্ঘ প্রায় তিন বছর বিরতির পর ঢাকা-আবুধাবি রুটে আবারও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা উদ্বোধনী ফ্লাইটটি শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম ফ্লাইটের সব আসন আগেই বিক্রি হয়ে যায়।

ইতিহাদ এয়ারওয়েজ এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ২৮টি লাই-ফ্ল্যাট বিজনেস ক্লাস আসন, ৩৭৪টি ইকোনমি ক্লাস আসন এবং উল্লেখযোগ্য কার্গো পরিবহন সক্ষমতা থাকবে।

ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, আবুধাবি থেকে রাত ১০টায় ছেড়ে ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ফ্লাইট। সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার এই সেবা চালু থাকবে।

অন্যদিকে ঢাকা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে আবুধাবিতে পৌঁছাবে রাত ১২টা ৪৫ মিনিটে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার এই ফ্লাইট পরিচালিত হবে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়াল্ডো নেভেস বলেন, উদ্বোধনী ফ্লাইটের শতভাগ আসন পূর্ণ হওয়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। তিনি জানান, এই রুটের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি আবুধাবিকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে জিসিসি, উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগও বাড়বে।

আরও পড়ুন

যাত্রী পরিবহনের পাশাপাশি বাংলাদেশের পোশাক ও বস্ত্র রপ্তানিকারকদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিহাদ জানিয়েছে, ওয়াইডবডি উড়োজাহাজের কার্গো সুবিধার মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পণ্য পাঠানো সম্ভব হবে। এ ক্ষেত্রে আবুধাবি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে কাজ করবে।

এছাড়া আবুধাবি হয়ে ভ্রমণকারী যাত্রীরা ইতিহাদের স্টপওভার কর্মসূচির আওতায় সংযোগ ফ্লাইটের বিরতিতে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, লুভ্র আবুধাবি, জায়েদ জাতীয় জাদুঘর, সমুদ্র সৈকত, রেস্তোরাঁ ও ওয়াটারফ্রন্ট এলাকা।

বিশ্লেষকদের মতে, ঢাকা-আবুধাবি রুটে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং প্রবাসী সেবায় নতুন গতি আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ঢাকার আকাশে ইতিহাদের ফ্লাইট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

নওগাঁর রাণীনগরে কদবেলের বাগানে দুই ভাইয়ের সফলতা

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি-মিঠু ও সম্পাদক তানু