ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৫:০১ পিএম

চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, শিশুটি ঘুমিয়ে ছিল। পরে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

ফ্রান্সের পর এবার জার্মানিতে রেকর্ড তাপমাত্রা

লোকাল ট্রেনে যেন নরকযন্ত্রণা

শহীদ হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

নকআউট নিশ্চিত ২৮ দলের, অপেক্ষায় ৮ দল

বগুড়া কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প গ্রহণ