ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৪:২২ পিএম

কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পাই স্থানীয়রা। এসময় তারা থানা পুলিশকে খবর দিয়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারণে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাঁতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি, তদন্ত কমিটি গঠন