ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০১:৫৪ পিএম

বগুড়ার ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বগুড়ার ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছবি: দৈনিক করতোয়া ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে। 

ভিডিওতে দেখা যায় একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে জহুরুল ইয়াবা সেবন করছেন। জহুরুলের সঙ্গে থাকা কোনো ব্যক্তি তার অজান্তে ভিডিওটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় এক মিনিট। যুবদল নেতা জহুরুল ইসলাম স্যান্ড গেঞ্জি পরিহিত, কাঁদের ওপর সার্ট রেখে একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে আছেন। মোবাইল ফোনে ফেসবুক দেখছেন। তার বাম হাতে একটি চিকন পাইপের মতো বস্তু। অজ্ঞাত এক ব্যক্তি বাম হাতে ফয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট দিয়ে তাপ দিচ্ছেন। 

এসময় যুবদল নেতা জহুরুলকে মুখে চিকন পাইপের মতো একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায়। হাতে ফয়েল পেপারের নিচে গ্যাসলাইট দিয়ে আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। তবে জহুরুল ইসলামকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুলের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস করছিলেন না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর এলাকাজুড়ে সমালোচনা চলছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলায় দলের নাম করে জহুরুল ইসলাম বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ জহুরুলকে নিয়ে দলের নেতাকর্মীরাও বিব্রত অবস্থার মধ্যে পড়েন।

আরও পড়ুন

এ বিষয়ে যুবদল নেতা জহুরুল ইসলাম সাগরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।   

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীদের জায়গা হবে না। ভিডিওটি নজরে পড়েছে। ইতিমধ্যেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ৯০০

বগুড়ার ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে