ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৯:২২ পিএম

দিনাজপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ভাগ্যের চাকা বদল উদোক্তাদের

দিনাজপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ভাগ্যের চাকা বদল উদোক্তাদের

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় কৃষি বিপনন দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও তরুণ উদোক্তারা ভার্মি কম্পোস্ট (কেঁচোর দ্বারা সার) উৎপাদন করে নিজেদেরে ভাগ্য পরিবর্তন করছে।

আজ বুধবার (২৪ জুন) চিরিরবন্দর উপজেলার ৭নং আওলিয়াপুকর ইউনিয়নের মোহাদানী গ্রামে গিয়ে দেখা যায়, রূপনাথ রায়ের স্ত্রী স্মৃতি রায় মাটির গুড়ের চারিতে কেঁচো দ্বারা সার উৎপাদন করে পরিবার, সন্তানসহ সংসারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

স্মৃতি রায় বলেন, সিডিএ’র সহযোগিতায় এবং কৃষি বিপনন দপ্তরে ১২দিন প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। গুড়ের খালি চারিগুলো ৩০ টাকা হিসেবে দু’টি কিনে উৎপাদন শুরু করেন। বর্তমানে তার ১৬টি চারিতে কেঁচো সার উৎপাদন করছেন। সিডিএ’র সহযোগিতায় গঠন করা ভূমিহীন জনসংগঠন ইউনিটে গিয়ে সেই সার বিক্রি করে অর্থনৈতিক উন্নতি হয়েছে।

আরও পড়ুন

এছাড়া নারী উদোক্তা মায়া রাণী, রুপালী রায় ও তরুণ উদোক্তা মো. রাশেদ আলী জানায়, ১২টি রিং এবং ৫টি হাউসে কেঁচো সার উৎপাদন করে প্রতিমাসে ২৮ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন।

চকমুসা জনসংগঠনের সদস্য তরুণ উদোক্তা রাশেদ আলী আরও বলেন, চিরিরবন্দর উপজেলার সিডিএ’র সহযোগিতায় ২৭ জন নারী ও ১২ জন পুরুষ ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করেন নিজেদের ভাগ্যের চাকা বদলে ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ভাগ্যের চাকা বদল উদোক্তাদের

জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২

রংপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিবিরের উদ্যোগে চারা রোপণ ও  বিতরণ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী