বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিবিরের উদ্যোগে চারা রোপণ ও বিতরণ
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আজ বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিবিরের সেক্রেটারী সাকিব হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, প্রচার সম্পাদক সামিউল হাসান সিহাব, বিজ্ঞান ও সমাজসেবা সম্পাদক আবু তালহা আফনান প্রমুখ।
আরও পড়ুনদেশে সবুজ বনায়নের জন্য শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এবার ক্যাম্পাসে ৫০টি চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন




_medium_1782312588.jpg)



