বগুড়ার সোনাতলায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৫
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ বুধবার (২৪ জুন) ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে করে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী (ভেগির তাইড়) গ্রামের মাসুদ রানার একটি ছাগল মাহফুজার রহমান মাফুর পাট ক্ষেতে গিয়ে পাট গাছ নষ্ট করে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। এতে করে প্রতিপক্ষের মারপিটে দুলালী বেগম (২৪), মাসুদ রানা (৩২), শামসুল হক (৫৬) আহত হন।
আরও পড়ুনআহতদের মধ্যে দুলালী বেগমের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (২৪ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1782311131.jpg)





