দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা।
আজ বুধবার (২৪ জুন) মেলার দিন ভোর থেকেই পূণ্যার্থীদের ঢল নামে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র স্নানের মাধ্যমে পাপমুক্তি ও আত্নশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন। স্নান শেষে তারা পূজা-অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। ভক্তদের ধর্মীয় সংগীত, কীর্তন ও ভজন পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা এক ভক্তিময় আবহে পরিণত হয়।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরণের দোকানপাট, হস্তশিল্পের সামগ্রী, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল বসানো হয়। শিশু-কিশোরদের জন্য ছিল নানা ধরণের বিনোদনের ব্যবস্থা। ফলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মেলাটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।
আরও পড়ুনআইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারুণী গঙ্গাস্নান মেলা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
মন্তব্য করুন







