ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১১:৩৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের(৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে গিয়ে এক বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। পরে  জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর  দেওয়া হয়। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। তাতে কয়েকটি জামা-লুঙ্গি, একটি চাদর ও কিছু খুচরা টাকা পাওয়া গেছে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ দলিলপত্র ভস্মীভূত

বগুড়ায় ‘ভাইরাল’ হওয়া সেই পুলিশকন্যা উদ্ধার

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯

বগুড়ার শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পাবনার ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত