ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১১:২১ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ দলিলপত্র ভস্মীভূত

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ দলিলপত্র ভস্মীভূত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাচবেতুয়ান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের প্রত্যন্ত অঞ্চলে বেতুয়ান গ্রামের আবু শামার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ করেই আবু শামার বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোকে গ্রাস করে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বহু বছরের সঞ্চয়, দলিল পত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। ফলে তারা এখন চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি, সরেজমিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ দলিলপত্র ভস্মীভূত

বগুড়ায় ‘ভাইরাল’ হওয়া সেই পুলিশকন্যা উদ্ধার

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯

বগুড়ার শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পাবনার ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১