ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৭:৪৪ পিএম

রমার কন্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’ গানে মুগ্ধ দর্শক

রমা

অভি মঈনুদ্দীন ঃ গান গাওয়া এবং সাংবাদিকতা, দুই পেশাতেই সমানভাবে ভীষণ মনোযোগ দিয়েই কাজ করে যাচ্ছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন রমা। বিবিসিতে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত তিনি। খুউব ছোটবেলা থেকেই গানের সাথে রমা’র সখ্য।

গত ২১ জুন ছিলো বিশ্ব সঙ্গীত দিবস। আর বিশ্ব সঙ্গীত দিবসেই সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সঙ্গীত উৎসবের। এই সঙ্গীত উৎসবেই দলীয় গান দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ও সুরকরা ‘ধন্য ধান্য পুষ্প ভরা’ গানটি ফাহমিদা নবী, আগুন, আলিফ, সাব্বির, অণিমা রায়’সহ আরো অনেকের সঙ্গে পরিবেশন করেন।

এরপর একক সঙ্গীত পরিবেশনার ক্ষেত্রে শারমিন রমা পর্তুগীজ ভাষার জনপ্রিয় গান ‘লামবাডা’ গানটি পরিবেশন করেন। এই সময় অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী’সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং মিলনায়তন ভর্তি উপস্থিত সঙ্গীত প্রিয় শ্রোতা দর্শকেরা শারমিন রমা’র কন্ঠের এই গানটি ভীষণ উপভোগ করেন।

আরও পড়ুন

শারমিন রমা বলেন,‘ বিশ্ব সঙ্গীত দিবস মূলত সঙ্গীতের সব রূপ এবং মানুষের জীবনে সঙ্গীতের গুরুত্বকে উদ্ধসঢ়;যাপন করার একটি বৈশ্বিক আয়োজন। আমি যতোদূর জানি বিশ্বের ১২০টিরও বেশি দেশে বিশ্ব সঙ্গীত দিবস উদ্ধসঢ়;যাপিত হয়। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও দিনটি উদযাপিত হয়। বিশ্ব সঙ্গীত দিবসে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতাং এবং শিল্পকলার আয়োজনে এবারও শিল্পকলায সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। আমাকে দলীয় গানে সুযোগ দেবার জন্য এবং বিশেষত পর্তুগীজ ভাষার জনপ্রিয় গান লামবাডা-পরিবেশন করার সুযোগ করে দেবার জন্য আমি ভীষণ খুশী। আমার গান সবাই মুগ্ধ হয়ে উপভোগ করেছেন-এটাই আমার ভীষণ ভালোলাগার। ধন্যবাদ কৃতজ্ঞতা সংস্কৃতি মন্ত্রনালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও একই বছওে তিনি ‘উড়ু উড়ু মন’ গানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হন। এক যুগেরও বেশি সময় ধরে শারমিন রমা বিবিসিতে চাকুরী করছেন। ২০১৬ সাল থেকে ‘বিবিসি টিভি অপারেশন’র প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তারই প্রযোজনায় দুটি অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ (উপস্থাপনাও করেন রমা) ও ‘বাংলাদেশ ট্রেণ্ডিং’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে ছিলেন না হওয়ায় হবু স্বামীকে হত্যা কিশোরীর

রমার কন্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’ গানে মুগ্ধ দর্শক

জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী ইমন হত্যা, ৯ দিন পর উন্মোচিত রহস্য

বগুড়ার ধুনটে গাড়ির বহরে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ওয়ান ব্যাংক ও নগদের রিয়েল-টাইম ফান্ড ট্রান্সফার চুক্তি স্বাক্ষর