ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৮:২২ পিএম

বছর শেষে তুষির ‘আন্ধার’

বিনোদন ডেস্ক :  অভিনেত্রী হিসেবে নাজিফা তুষির বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এখন প্রেক্ষাগৃহে চলছে তার ঈদের সিনেমা ‘রইদ’। এরইমধ্যে জানা গেল, বছর শেষে আসতে চলেছে তার পরবর্তী সিনেমা ‘আন্ধার’। ছবিটির নির্মাতা ও সহ-প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল শেষ হলেই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। আর এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। শুটিং শেষ হওয়ার পর গত বছরই সিনেমাটির ঘোষণা দেয়া হয়েছিল।

তখন জানানো হয়, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। শাকিব চৌধুরী জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের শেষ দিকের কাজ চলছে এবং বছরের শেষ ভাগেই মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। সিনেমাটিতে তুষি ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক তারকা শিল্পী।

আরও পড়ুন

তাদের মধ্যে রয়েছেন- সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার ও তানজিকা আমিনসহ আরও অনেকে। পাশাপাশি নতুন মুখ হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে- ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। নির্মাতারা জানিয়েছেন, সিনেমার প্রচার পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

বছর শেষে তুষির ‘আন্ধার’

বগুড়ার ধুনটে হঠাৎ ধসে পড়লো কালভার্ট, সড়ক যোগাযোগ বন্ধ

বার্গার খাওয়ার গোপন কৌশল জানেন না অনেকেই

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মা আইসিইউতে, দোয়া চাইলেন মনির খান