ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৭:০৭ পিএম

ব্রাজিল–আর্জেন্টিনা এবার ‘ব্যাচেলর পয়েন্ট’এ

ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, তর্ক-বিতর্ক আর প্রিয় দলকে ঘিরে আবেগের লড়াই। সেই উন্মাদনাই এবার জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এ। দর্শকদের জন্য বিশেষ একটি পর্ব নির্মাণ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, যেখানে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পর্বের কয়েকটি ছবি প্রকাশ করেন অমি। ছবিতে নাটকের জনপ্রিয় চরিত্রদের দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিতে। ছবিগুলো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রকাশিত ছবিতে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে দেখা গেছে আর্জেন্টিনার জার্সিতে। অন্যদিকে ব্রাজিল শিবিরে রয়েছেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেল। দুই দলের সমর্থকদের মধ্যকার খুনসুটি, তর্ক আর হাস্যরস নিয়েই এগিয়ে যাবে বিশেষ এই পর্বের গল্প।

নির্মাতা জানিয়েছেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাচেলরদের নানা মজার ঘটনা, বাজি ধরা, দল নিয়ে উত্তপ্ত আলোচনা এবং জয়-পরাজয়ের আবেগ তুলে ধরা হবে এই পর্বে। দর্শকরা পরিচিত চরিত্রগুলোর ভিন্ন এক রূপ দেখতে পাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুধু পর্দার গল্পেই নয়, দর্শকদের জন্যও রাখা হয়েছে বিশেষ আয়োজন। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রি-বুকিং করা ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর চ্যাপ্টার ১৩ হিসেবে প্রচারিত হবে এই বিশেষ পর্ব। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলুসহ পরিচিত আরও অনেক শিল্পী।

দীর্ঘদিন ধরেই ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। আর ফুটবল বিশ্বকাপের আবহে ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা যখন নাটকের গল্পে যোগ হচ্ছে, তখন দর্শকদের প্রত্যাশাও বেড়েছে কয়েকগুণ। এখন দেখার অপেক্ষা, মাঠের লড়াইয়ের মতো পর্দার এই দ্বৈরথও দর্শকদের কতটা মাতিয়ে তুলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল–আর্জেন্টিনা এবার ‘ব্যাচেলর পয়েন্ট’এ

বিয়ের খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ

দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত  

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ!