ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৬:৫৯ পিএম

দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত  

সংগৃহীত,দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত  

দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে, ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

ওই তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর মধ্যে রবিবার এক মামলার শুনানি শেষে নো অর্ডার আদেশ দেন আদালত।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত  

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ!

জাম খেলে যেসব উপকার পাবেন

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৩

গরমে স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি