ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৭:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ২ বছর ৭ মাস বয়সী মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বরুয়াল গ্রামে ঘটনাটি ঘটে। মিনহাজ ওই গ্রামের সহিম উদ্দিনের ছেলে।

জানা যায়, বাড়ির পাশে পুকুর পাড়ে বিকেলে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে মিনহাজ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

জুনের তিন সপ্তাহে এলো ২০৮ কোটি ডলার রেমিট্যান্স

বগুড়ার আদমদীঘিতে ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সখীপুরে নিখোঁজের ২ দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে মারামারি ও ছিনতাই মামলায় ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি