ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৭:৩১ পিএম

সখীপুরে নিখোঁজের ২ দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সখীপুরে নিখোঁজের ২ দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখীপুরে নিখোঁজের ২ দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে মারামারি ও ছিনতাই মামলায় ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

ব্রাজিল–আর্জেন্টিনা এবার ‘ব্যাচেলর পয়েন্ট’এ

বিয়ের খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের