সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৭:২৪ পিএম
বাউফলে মারামারি ও ছিনতাই মামলায় ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর
বাউফলে মারামারি ও ছিনতাই মামলায় ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে মারামারি ও ছিনতাইয়ের একটি মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে জিআর-৮৯/২৬ নম্বর মামলায় হাজিরা দিতে উপস্থিত হন আব্দুল্লাহ আল ফাহাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফজলুল হক মৃধা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় দোকানের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঘটনার পর বাউফল থানায় দায়ের করা মামলায় মোট সাতজনকে আসামি করা হয়। এর মধ্যে এক নম্বর আসামি করা হয়েছে বাউফল উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1782133003.jpg)

_medium_1782129282.jpg)
_medium_1782126132.jpg)
_medium_1782126560.jpg)


