এনসিটির আরটিজি ক্রেনে আগুন, বন্দর-ফায়ার সার্ভিস-নৌবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ এলাকায় একটি আরটিজি (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে বন্দর, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আজ সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৪ নম্বর বার্থে থাকা আরটিজি-৪০১৪ ক্রেনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্র জানায়, দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এনসিটির দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে থাকা আরটিজি-৪০১৪ ক্রেনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
আরও পড়ুনতিনি বলেন, পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।বন্দরের সচিব আরও জানান, অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782125905.jpg)

_medium_1782122846.jpg)

_medium_1782122145.jpg)
_medium_1782121803.jpg)


