ফুটবল ইতিহাসে মেসির অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই : এমবাপে
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও, লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে।
ফ্রান্স-ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার যাকে নজরে রাখলেও তিনি শেষ পর্যন্ত গোল করে বসেন।’ তার ভাষায়, ‘আপনি জানেন, সে সবসময় আপনার পেছনে কোথাও থাকবে এবং সুযোগ পেলেই গোল করবে।’
২০২৬ বিশ্বকাপে এমবাপে ও মেসি দুজনই রেকর্ডের পেছনে ছুটছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠেছেন, আর আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়েছেন নতুন মাইলফলক। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি তারকা। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে মেসিকে “সেরাদের একজন” হিসেবে আখ্যা দিয়ে জানান, ফুটবল ইতিহাসে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই।’
আরও পড়ুনবিশ্বকাপের মঞ্চে মেসি-এমবাপ্পে দ্বৈরথ নতুন নয়। ২০২২ সালের ফাইনালের স্মৃতি এখনও তাজা। চার বছর পর আবারও দুজনের গোলের লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন









