পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন।
১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।
আরও পড়ুনকিয়ার স্টারমার, তার দল আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কি না সেই প্রশ্নটি তুলছিল। তিনি দলের সেই জবাব শুনতে পেয়েছেন এবং তা সানন্দে মেনে নিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল তার ভালোবাসার দেশকে সবার আগে রাখার জন্য।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







