ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ১০:৫২ এএম

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলা ম্যারাথন এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। খবর আল জাজিরার।পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারকের ভিত্তিতে এগিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে। চলতি সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে টেকনিক্যাল আলোচনা অব্যাহত থাকবে।

বিবৃতিতে জানানো হয়, মধ্যস্থতা প্রক্রিয়ার ওপর রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে কাজ করার জন্য একাধিক উপদলও গঠন করা হয়েছে।

এ ছাড়া আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ নির্ধারণেও কমিটি সম্মত হয়েছে। এর পাশাপাশি একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে সব পক্ষ। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন

এদিকে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননের ভূখণ্ডে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ব্যাপারেও সম্মতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক

 ঢাকা-বগুড়া সহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি