ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ১০:৪২ এএম

 ঢাকা-বগুড়া সহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

 ঢাকা-বগুড়া সহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, ছবি: সংগৃহীত।

সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বর্ষণের সতর্ক বার্তার মধ্যেই সোমবার (২২ জুন) সকালের মধ্যে ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও আজ সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ঢাকা-বগুড়া সহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস : লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত