নওগাঁর বদলগাছীতে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে নিহত ১
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী নাজিরপুর ছোট যমুনা নদীর ব্রিজের ওপর মোবাইলে কথা বলার সময় আলাউদ্দিন নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, রোববার সন্ধ্যার দিকে প্রচন্ড মেঘেসহ বজ্রপাত হয়। এসময় নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আলাউদ্দিন বালুভরা হাট থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। ব্রিজের ওপর এসে রেলিংয়ে হেলান দিয়ে মোবাইলে কথা বলার সময় বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে তার পিছনে। এতে গুরুতর আহত হয়ে সে। বজ্রপাতে ব্রিজের রেলিংও ভেঙে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে কিছু পড়েই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন







