ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৯:১৯ পিএম

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশন-এর উদ্যোগে ২০ জুন ২০২৬, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইনান্সিং অব টেররিজম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামএলকো জনাব মোঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জনাব রিয়াদ তার বক্তব্যে গ্রাহকের আস্থা অর্জন ও দেশের আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম অঞ্চলের ২৫টি শাখার ব্যামএলকো ও শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার এবং সকল কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি জনাব মোহাম্মদ মাহমুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ডিক্যামএলকো জনাব মোঃ লিমন সিকদার এবং রেমিট্যান্স বিভাগের প্রধান জনাব মোঃ জাকারিয়া মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

২০২৬ বিশ্বকাপ: গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে নকআউটে যাবে কে? জানাল ফিফা

বাগেরহাটে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

বগুড়ায় রিফাত হত্যা মামলা পাঁচজনের মৃত্যুদন্ড ও পাঁচ শিশুর মেয়াদি আটকাদেশ

বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার

স্পেন ৩ সৌদি আরব ০