বাগেরহাটে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১
বাগেরহাটের ফকিরহাটে মোংলা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) নামে এক ঘটক নিহত হয়েছেন।
আজ রোববার (২১ জুন) ভোরে উপজেলার পালেরহাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা।
আরও পড়ুনফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, রবিবার ভোরে তৈয়েব ঘটক মহাসড়ক পা হবার সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধারসহ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। তবে, প্রাইভেট কারটির চালক পালিয়ে যায়। সুরতহাল সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1782053380.jpg)


_medium_1782050118.jpg)

