শিবচরে নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার দুইদিন পর সজিব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২১ জুন) সকালে শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সজীব বেপারী শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী।
আরও পড়ুনশিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1782036199.jpg)
_medium_1782035504.jpg)
