শিবচরে নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচরে নিখোঁজের দুইদিন পর  বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার দুইদিন পর সজিব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (২১ জুন) সকালে শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সজীব বেপারী শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পায়নি। পরে বিষয়টি থানায় জানায় তার পরিবার।
রোববার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173304